রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। এখন আমাদের স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

আজ বিকেলে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে বিজ্ঞান মেলা ২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রধান সারথী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন বলেই বাংলাদেশ বদলে গেছে। নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত যেমন বদলে যাচ্ছে বিশ্ব, সেই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। বিগত ১৪ বছরে তথ্য প্রযুক্তি খাতে প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ -এই চারটি ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তির উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এই মেলায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর