সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান মানিক পশারীর দাফনে বাধা : মুক্তিযোদ্ধাদের নিন্দা ৬১ বসন্তে কিং খান ব্যারিস্টার ফুয়াদকে তলব করলেন ট্রাইব্যুনাল ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের সুযোগ নেই : মুক্তিযুদ্ধমন্ত্রী

ইউক্রেনের ৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

মস্কো শুক্রবার জানিয়েছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে। সীমান্তবর্তী ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ভয়াবহ হামলার পর এসব ড্রোন ধ্বংস করা হলো। খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা বাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বেলগোরোদও কুরস্কে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়।
টেলিগ্রামে দেওয়া বার্তায় তারা বলেছে, ‘রুশ ফেডারেশনের ভূখ-ে  বিমানের মতো ইউএভি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানো কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
মন্ত্রণালয়ের ঐ বার্তায় বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কুরস্কের আকাশে একটি ড্রোন ধ্বংস করা হয়। এর কয়েক ঘণ্টা পর বেলগোরোদ এবং আশপাশের অঞ্চলে আরো ৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লোভ গ্ল্যাডকভ প্রাথমিকভাবে তার অঞ্চলে ৬টি ড্রোন হামলার কথা উল্লেখ করে টেলিগ্রাম বার্তায় বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলায় কেউ হতাহত হয়নি।
খবরে বলা হয়, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া একের পর এক ড্রোন হামলা মোকাবেলা করে আসছে। কিয়েভের এসব ড্রোন হামলায় মস্কোসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার রাশিয়া বলেছে, তারা একই অঞ্চলের পাশাপাশি আরো উত্তরের ব্রায়ানস্কে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করে।
বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী একটি গ্রামে রাশিয়ার এক হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হওয়ার পর শুক্রবারের এমন ঘোষণা আসলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঐ গ্রামে রাশিয়ার চালানো হামলাকে ‘একেবারে জঘন্য’ কাজ হিসেবে বর্ণনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর