বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

ঘুরতে বেরিয়ে অপহৃত ৫ শিশু উদ্ধার, অটোরিকশাচালকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২:২০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে ঘুরতে অটোরিকশায় ওঠে ৫ শিশু। এরপর সেই অটোরিকশা চালকই অপহরণ করেন তাদের। অপহরণ হওয়ার ৩ ঘণ্টার মধ্যে সেই পাঁচ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম।

আটকরা হলেন— সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাকোলা গ্রামের মো. মালেক শেখের ছেলে মো. বাবলা শেখ (২০)।

উদ্ধার হওয়া পাঁচ শিশু হলো— শহরের এম.এ মতিন সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের দুই মেয়ে শারিন সারা (৮) ও জাবিন জারা (৮), তাদের বান্ধবী সয়াধানগড়া মধ্যপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাছুমপুর এম.এ মতিন সড়ক এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও একই এলাকার আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বনভোজন করার সময় মাছুমপুর থেকে ওই পাঁচ শিশু অটোরিকশায় ঘুরতে বের হয়। এ সময় তারা আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। শিশুদের একজন অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন এবং আমিনুলের অটোরিকশাটিকে দাঁড়িয়ে থাকতে বলেন। কিন্তু অটোরিকশাচালক আমিনুল সেদিকে কর্ণপাত না করে ওই পাঁচ শিশুকে নিয়ে দ্রুত চলে যান। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে অটোরিকশাটিসহ চালককে আটক করে এবং অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অটোরিকশাচালক ও তার সহযোগী বাবলা শেখের উদ্দেশ্য ছিল শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাসসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর