সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর উদ্বোধন করতে কলকাতায় পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড: হাছান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার নন্দন ১ চলচ্চিত্র কেন্দ্রে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সম্মানিত অতিথি এবং প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান, গৌতম সাহা প্রমুখ। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।

তথ্যমন্ত্রীর কর্মব্যস্ত দিনপঞ্জি
চলচ্চিত্র উৎসব উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ত্রী হাছান মাহমুদের দিনপঞ্জি অত্যন্ত ব্যস্ত। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মন্ত্রীকে স্বাগত জানিয়ে পরে হোটেলে ফুলেল অভ্যর্থনার পর মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেয় ইন্দো বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের প্রেসিডেন্ট কিংশুক চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুতটুন্ড, কনভেনার ভাস্কর সরদার, নির্বাহী সদস্য সুকান্ত চট্টোপাধ্যায়, সাধারণ সদস্য শাকিল আবেদীন, বিক্রম লাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার মন্ত্রীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। আর বৃহস্পতিবার সকালে কলকাতা প্রেসক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর দুপুরে ‘ইন্দো বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশনে’র আয়োজনে কলকাতায় সুশীল সমাজের সাথে মতবিনিময়ে যোগ দেবেন হাছান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর