বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে উৎসবের আমেজ

ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১:৫৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ বরিশাল সফর করবেন।

শুক্রবার বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

তাঁর সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের  নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।
বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর