বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন কপ সম্মেলনে যোগ দিতে ৯ নভেম্বর তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরীমণি ও সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসিনা-কামালের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার উদ্যোগ

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড তামিমকে ছাড়াই!

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১০ অপরাহ্ন

গুঞ্জন ও নানা সূত্রের খবরে বিষয়টা অনেকটা এভাবে প্রচার হয়েছিল— আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপে চান না অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে।

একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।

বিভিন্ন সূত্রের খবর, গতকাল তামিম ইকবাল নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে শতভাগ ফিট নন এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম।

বিষয়টি জানার পর আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

বিষয়টি নিয়ে গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরুসিংহে। সেখানকার আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি। তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা গেছে।

এরপর আজ দুপুরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পাপন।

জানা গেছে, কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে এবং জার্সি উন্মোচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর