বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ডেঙ্গুতে আরো ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮৩

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৬:৩১ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৭৩৮ জন এবং ঢাকার বাইরে এক হাজার ২৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন ঢাকা সিটিতে বাকি ৫ জন ঢাকার বাইরে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫১ জন এবং ঢাকার বাইরের ১১৫ জন মারা যান।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৭ হাজার ৬৭১ জন ও ঢাকার বাইরে ৫০ হাজার ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৬৯১ জন এবং ঢাকার বাইরে চার হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর