বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড তামিমকে ছাড়াই!

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১০ অপরাহ্ন

গুঞ্জন ও নানা সূত্রের খবরে বিষয়টা অনেকটা এভাবে প্রচার হয়েছিল— আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপে চান না অধিনায়ক সাকিব ও কোচ হাথুরুসিংহে। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে।

একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।

বিভিন্ন সূত্রের খবর, গতকাল তামিম ইকবাল নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে শতভাগ ফিট নন এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম।

বিষয়টি জানার পর আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না।

বিষয়টি নিয়ে গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরুসিংহে। সেখানকার আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি। তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা গেছে।

এরপর আজ দুপুরে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন পাপন।

জানা গেছে, কিছু সময় পরই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে এবং জার্সি উন্মোচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর