রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

বাংলাদেশের রাজনীতি কলংকিত করেছে মেজর জিয়া : কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৮:১৯ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যে বাংলাদেশকে একটি অরাজকতার দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যা কোন ব্যক্তিকে হত্যা নয়, তাকে হত্যা মানেই একটি বাংলাদেশকে হত্যা। তাকে হত্যা করা মানেই বাংলাদেশ মুল চেতনা ও মুক্তিযুদ্ধকে হত্যা করা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অর্জন নষ্ট করতে জাতির পিতাকে হত্যা। যে হত্যাকান্ডটির মধ্যে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয়েছিল ধারাবাহিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়া। বাংলাদেশের রাজনীতি কলংকিত করতে অস্ত্র, কলো টাকা, মাদকের অভয়ারণ্য করা হয়। মুক্তিযুদ্ধের সময়ের মানবতাবিরোধী অপরাধে জড়িত চিহ্নিত মানুষকে একে একে দেশে ফেরত এনে প্রতিষ্ঠা শুরু করেছিলেন এই মেজর জিয়া।

মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় নির্বাচনের স্মার্ট প্রচারণা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আওয়ামীলীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, বিএনপিকে কোনভাবেই রাজনৈতিক সংগঠণ মনে হয় না। একটি সংগঠনের জন্য একটি গঠণতন্ত্র থাকবে। যে গঠণতন্ত্রটি দেশের আইন ও সংবিধান মেনেই তৈরি করা হয়। বাংলাদেশের কোন ক্লাব বা সামাজিক সংগঠনের দন্ডপ্রাপ্ত অপরাধিরা নেতৃত্ব দিতে পারেন না। অথচ বিএনপি তার উল্টো। যার দুই জন শীর্ষ নেতাই দন্ডপ্রাপ্ত অপরাধি। যে দলের শীর্ষ ২ নেতা দন্ডপ্রাপ্ত অপরাধি সেইটি রাজনৈতিক দল হতে পারেনা।

শেখ হাসিনার হাত ধরেই আজকের ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে স্বাধীনতার চেতনা বিরোধী চক্র নানা অপপ্রচার ও গুজব রটিয়ে যাচ্ছে। তা মোকাবেলায় এই প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালার মধ্যে দিয়ে আগামি নির্বাচনের প্রচারণা, জনগনের মাঝে সঠিক তথ্য পৌঁছানোর কাজ করা হবে।

দেশের ৪৩ তম জেলা হিসেবে এই প্রশিক্ষণ উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, দেশের সকল জেলা ও উপজেলা-ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণ হবে। আগামি নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া, ভোট নিশ্চিত করাই এ উদ্যোগের অংশ।

অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের স্মার্ট কর্ণার উদ্বোধন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর