শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

একাত্তরে বাংলাদেশে জেনোসাইডের জাতিসংঘ স্বীকৃতির দাবিতে চুকনগরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:১১ অপরাহ্ন

দেশব্যাপী ‘জেনোসাইড স্বীকৃতি দাবি সপ্তাহ’র দ্বিতীয় দিনে, চুকনগর সমাবেশে ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের দ্বারা সংঘটিত ভয়াবহ জেনোসাইডকে স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এর ৫৪তম বৈঠকে বাংলাদেশ জেনোসাইডের স্বীকৃতির দাবিতে ‘আমরা একাত্তর’ সাত দিনব্যাপী এই দাবি সপ্তাহ পালন করছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের দক্ষিনের জেলা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামে পাকিস্তানি বর্বর বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা মানব ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস ঘটনা সংঘটিত হয়েছিলো। ১৯৭১ সালের ২০ মে, বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতীয় সীমান্ত অতিক্রম করার অপেক্ষায় জড়ো হয়েছিলো চুকনগরের ভদ্রা নদীর পাড়ে। পাকিস্তানি সামরিক বাহিনী এসব হাজার হাজার নিরীহ মানুষের ওপর নির্বিচারে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাকান্ডে মাত্র চার ঘন্টায় নারী-শিশুসহ দশ হাজারের বেশি লোককে হত্যা করা হয়।

চুকনগর জেনোসাইডসহ একাত্তরের সকল বর্বরোচিত জেনোসাইডকে  অবশ্যই জাতিসংঘের স্বীকৃতি দিতে হবে বলে চুকনগরের মানববন্ধন সমাবেশে দাবি জানানো হয়। সামাজিক সংগঠন ‘আমরা একাত্তর’ ও ‘চুকনগর গণহত্যা ৭১ স্মরণ কমিটি’ যৌথভাবে  এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে।
চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ‘চুকনগর গণহত্যা ৭১ স্মরণ কমিটি’র সাধারণ সম্পাদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চুকনগর গণহত্যা ৭১ স্মরণ কমিটি’র সভাপতি ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এবিএম শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদ, অধ্যাপক এস এম জুলফিকার, অধ্যাপক কল্যাণ কান্তি হালদার, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাপক আনিসুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতা তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম আক্তার, মাহবুবুর রহমান এবং ইফতেখার আলম রাজীব।এছাড়াও আয়োজক সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক লোক সমাবেশে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর