শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

নৌকা প্রতীক নিয়েও বিজয়ী হতে পারেননি ইনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪ দলীয় জোটের হয়ে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় ভোটগণনা। পরে ফলাফল ঘোষণা থেকে মহাজোটের এই প্রার্থী হাসানুল হক ইনুর হারের তথ্য জানা গেছে।

কুষ্টিয়া-২ আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তিনি পেয়েছেন, ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৯২ হাজার ৪৪৫ ভোট। ।

নির্বাচনের ফলাফলের বিষয়ে হাসানুল হক ইনুর মন্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী আরিফুর রহমান, ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. রুবেল পারভেজ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মো. বাবুল আক্তার, মোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, কেটলি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সরদার মো. মুসতানজীদ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহা. শহীদুল ইসলাম ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর