শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে। মামুনের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ফুটবল সতীর্থ জাহিদ হাসান এমিলি এই খবরটি নিশ্চিত করেছেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন এমিলি। তিনি লিখেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। কিছুক্ষণ আগে তার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। আমি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার বিষয়ে গণমাধ্যমকে মামুনুল বলেন, ‘আমার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে।’ হামলাকারীদের সম্পর্কে মামুনুল বলেন, ‘তাদের মধ্যে কামাল, মুক্তি, ওয়াদুত ও ফয়সাল রয়েছে। এদের মধ্যে দুজন আওয়ামী লীগ এবং দুজন বিএনপির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। তবে মামুনুলের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও এমন হামলা কেন ঘটল, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর