শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন, বোর্ড, এসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ক্রীড়া সংস্থা বা ফেডারেশনের কার্যক্রম আরও সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে তাদের অপসারণ করা হয়েছে।

এই প্রজ্ঞাপন জারি করার আগেই অবশ্য দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ করা হয়। বাকি ফেডারেশন, সংস্থা ও এসোসিয়েশনের সভাপতিকেও এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদের এই আইনের অন্তর্ভূক্ত নয়। ফুটবল ফেডারেশনের সভাপতি ফিফার দেওয়া গাইডলাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। যে কারণে বাফুফে সভাপতি এই প্রজ্ঞাপনের আলোকে অপসারণ হচ্ছেন না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপের সুযোগ নেই। যদিও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আগেও পদত্যাগ করেছেন এবং তার জায়গায় সাবেক ক্রিকেটার ও বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর