শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে কটুক্তি করেছে। কুমিল্লার সাথে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। শীঘ্রই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা গণআন্দোলনের কথা উল্লেখ করে বলেন. জুলাই বিপ্লবে নিহত শহিদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মুরাদনগর বিগত দিনে উন্নয়ন থেকে পিছিয়ে ছিলো। আগামীতে পরিকল্পিত উপায়ে এ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে।

উপদেষ্টা আজ বিকেলে কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে  দেওয়া বক্তৃতায়  এ সব কথা বলেন।

এর আগে সকালে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের এই মহানায়ককে অভিবাদন জানাতে সকাল থেকেই মুরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন ও শিক্ষক প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ.ন.ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বশির প্রমুখ।

উপদেষ্টা আসিফ আরো বলেন, এখন যে সুযোগটুকু পেয়েছি, এর সবটুকু দিয়ে এদেশের মানুষের সেবা করে যাবো। আগামী দিনে যেকোনো ক্রান্তিকালে আপনাদের পাশে থাকবো। মুরাদনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে শিক্ষার্থীরা শরীর চর্চা করে মননশীল মেধা অর্জন করবে।

তিনি জানান, মুরাদনগরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর