বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

এক বছরের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ভিডিপি সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

এক বছরের বকেয়া বেতন ও দুই ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন ভিডিপি সদস্যরা।
রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান ভুক্তভোগী সদস্যরা।
এ সময় তারা বলেন, দীর্ঘ ১ বছর আমরা নিয়মিত কাজ করে গিয়েছি। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিগত এক বছর সারা বাংলাদেশের ৯২২ জন আনসার ভিডিপি সদস্যদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে না, দুই ঈদের কোনো ঈদেই বোনাস দেওয়া হয়নি। বর্তমানে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে।
বগুড়া থেকে আসা ভুক্তভোগী সদস্য হাবিব বলেন, আমরা বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও সঠিক সময়ে প্রাপ্য বেতন ও বোনাস পাইনি। এ ছাড়া, আমরা জেলায় উপজেলায় যোগাযোগ করেও কোনো সুফল পাইনি। দুই ঈদ গেলেও আমাদের সন্তানদের মুখে খাবার দিতে পারিনি।
তিনি আরও বলেন, দিনাজপুরের জেলার প্রান্নাথপুর গ্রামের ভিডিপি সদস্য সত্যেন রায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। সত্যেন রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত ভিডিপি সদস্য হিসেবে আঞ্চলিক পণ্যাগার পরিবার পরিকল্পনা কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। পরিবার পরিকল্পনা উপজেলা এবং পরিবার পরিকল্পনা জেলা অফিসে বেতন ভাতার জন্য বারবার যোগাযোগ করার পরও তার বেতন ভাতা হচ্ছিলো না। এদিকে, পাওনাদারদের ঋণের বোঝা সইতে না পেরে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা পথ বেছে নেন। আমাদের অবস্থা এখন সত্যেন রায়ের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজকের মানববন্ধন থেকে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি, নইলে আমরা কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানববন্ধনে যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো-
১. ২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ১ জুন পর্যন্ত সমগ্র বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ভুক্তভোগী সদস্যদের ন্যায্য অধিকার হিসেবে দু’টি ঈদ বোনাস প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর