নারী অধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ ‘Women’s Fund Asia (WFA) Legal Fellowship Programme 2026–2027’-এর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ আইনজীবী ইফাত হাসান শাম্মি।
Women’s Fund Asia (WFA)s এশীয় অঞ্চলে নারী অধিকার ও ন্যায়বিচার নিয়ে কাজ করা অন্যতম প্রধান একটি আঞ্চলিক সংগঠন। তাদের এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ প্রোগ্রামের আওতায় এবার ইফাত হাসান শাম্মি এই fellowship অর্জন করেছেন।
পেশাগত জীবনে আইন পেশায় যুক্ত ইফাত হাসান শাম্মি নারী ও শিশু অধিকার সুরক্ষা, মানবাধিকার এবং জনস্বার্থমূলক আইন নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। মূল পেশার পাশাপাশি বিভিন্ন অধিকারভিত্তিক উদ্যোগ ও সামাজিক কার্যক্রমেও রয়েছে তাঁর সরব সম্পৃক্ততা।
নিজের এই অর্জন প্রসঙ্গে ইফাত হাসান শাম্মি বলেন, “Women’s Fund Asia Legal Fellowship-এর জন্য নির্বাচিত হওয়া আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। নারী অধিকার ও ন্যায়বিচার নিয়ে আমার কাজকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই fellowship গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
এদিকে আন্তর্জাতিক আইন অঙ্গনে পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং সম্প্রসারণের অংশ হিসেবে তিনি চলতি সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য ৩৯তম LAWASIA Conference-এও অংশগ্রহণ করবেন।