শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

ইমরুল কায়েস জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব

নয়াকন্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ শাখা গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইমরুল কায়েসকে চার বছর মেয়াদ কালের জন্য স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে কর্মরত থাকাকালে তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি পাবেন।

২৮তম বিসিএস’র তথ্য কর্মকর্তা ইমরুল কায়েস ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বীর মুক্তিযোদ্ধা পিতা ও রতœগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েস ১৯৭৮ সালে মধুমতী নদীর তীরঘেঁষা নরাইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে।

ইমরুল কায়েস ইংরেজি ভাষা ও সাহিত্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর শেষ করেন। রাজধানীর কলেজ গেটে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি ইংরেজি’র খন্ডকালীন প্রভাষক হিসবে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের আগে, তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর