বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে। আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হবে।

গত ৯ জানুয়ারি গেজেট হওয়ায় ৮ এপ্রিলের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। আর এ লক্ষ্যে আগামী সপ্তাহের যেকোনো দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এমনটাই জানালেন। তিনি বলেন, ‘কমিশন অনুমতি দিলে আগামী সপ্তাহের যেকোনো দিন সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এরই মধ্যে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে শপথ নেওয়া ২৯৯ জনের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। শপথ নেওয়া প্রার্থীরাই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের ভোটার। বর্তমানে সংরক্ষিত মহিলা আসনসংখ্যা ৫০।

দ্বাদশ সংসদের নির্বাচিত স্বতন্ত্র এমপিরা আওয়ামী জোটকে সমর্থন দেওয়ায় তফসিলের পর প্রার্থী মনোনয়ন ও যাচাই-বাছাইয়ে আনুষ্ঠানিকতা থাকলেও এই নির্বাচনে এবার ব্যালট ছাপানো ও ভোট অনুষ্ঠানের প্রয়োজন হবে না। কারণ দল এবং জোট কারও পক্ষেই নির্ধারিত সংখ্যক আসনের বেশি প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। তবে তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারসহ বাকি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে নির্বাচন কমিশন। তারপর যাচাই-বাছাইয়ে টিকে যাওয়া আওয়ামী লীগের ৩৮ জন, স্বতন্ত্রদের (এরাও আওয়ামী লীগকে দায়িত্ব দিয়েছেন প্রার্থী বাছাইয়ে) প্রাপ্য ১০ জন ও জাতীয় পার্টির ২ জন চূড়ান্ত প্রার্থীকে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পর ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। গত ৯ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হওয়ায় আগামী ৮ এপ্রিলের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর