বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, ‘সহিংস ঘটনার সাথে যারা জড়িত কেবল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আজ সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমান,

প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ ও গুলির ঘটনা হয়। অবশ্য এনসিপির এই কর্মসূচিকে ফেসবুকে দলটির নেতাদের কেউ কেউ ‘মার্চ টু গোপালগঞ্জ’ বলেছিলেন। হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনায় ৫ জন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর