মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী ‘ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে’ কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়েছে, থানায় জিডি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

রংপুর সংবাদদাতা
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:২০ অপরাহ্ন
রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা যেমন মানুষ ভালো চোখে দেখেনি, তেমনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকলের সামনে গণতান্ত্রিক সকল জনগণকে স্পষ্ট করে বলতে চাই যে, দয়া করে আপনারা কেউ ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে বিতর্কিত করবেন না।’
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ রয়েছে। কারও কিছু বলার থাকলে সংসদে তা তুলে ধরতে হবে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধর্ম, মত ও পেশা নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিল। একইভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানেও সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছে। আগামী দিনেও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্যই সরকার কাজ করতে চায়। রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ সময় বিএনপির নেতারা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর