বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

‘নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।
তিনি বলেন, ওনারা জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনের জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমাদের ভোটার তালিকা প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়গুলো শেষ করতে টাইমলাইন কিরকম হবে। ওনারা বাংলাদেশের এই অগ্রযাত্রায় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছেন তারা।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওনারা লোক পাঠাবেন এবং নিড অ্যাসেসমেন্ট করবেন। এরপরই বোঝা যাবে কোথায় কোথায় ওনারা সাহায্য করতে পারেন এবং পরে আমাদের জানাবেন। এছাড়া নির্বাচন তারা পর্যবেক্ষকও পাঠাতে চায় বলে জানিয়েছেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরা তাদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করেছি। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন। আমাদের বিষয়টা তারা রিয়ালাইজ করতে পেরেছেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর