বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর শেখ হাসিনা : সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪০ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কেক কাটা এবং অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা দেশপ্রেম দিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং মেধার কল্যাণে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা তার পিতার মতোই এদেশের মানুষের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি সবসময় দেশ এবং দেশের মানুষের কথা ভাবেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতীতে এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চলনায় এ সময় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, দপ্তর সম্পাদক শাহ আলম মিজি,শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মো. বাবর,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম ওহিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর