মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি

বিশ্ব ভ্রমণে নাজমুনের ১৭৮ দেশ ভ্রমণের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

“জীবকে সাজাতে, মনকে রাঙ্গাতে ভ্রমণের বিকল্প নেই” এই অনন্য ধারনাকে সামনে রেখে একের পর এক দেশ ভ্রমণ করে চলেছেন বাংলাদেশী মেয়ে নাজমুন নাহার। এ পর্যন্ত তিনি বিশ্বের ১৭৮ দেশ ভ্রমন করেছেন। বিশ্বে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশ মোট ১৯৩টি। আর অল্প কয়েকটি দেশ ভ্রমন করলেই একজন মুসলীম বাংলাদেশী নারী হিসাবে নাজমুন পৌঁছে যাবেন এক অনন্য উচ্চতায়। যা নিয়ে বাংলাদেশের সবাই গৌরব বোধ করতে পারবেন নি:সন্দেহে।

Ad 1

কথা হলো সেই বিশ্বয় নারী নাজমুন নাহারের সাথে। বললেন, এই কাজটি করা মোটেও সহজ ছিলো না। কারন বেশ কয়েকবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন অনেকটা ভাগ্য আর সৃষ্টিকর্তার অপার কৃপায়। যেমনটি মাঝরাতে ম্যানগ্রোভ জঙ্গলে আটকা পড়েছেন, আবার সাহারা মরুভূমিতে মরুঝড়ের কবলে পড়ে রক্তাক্ত হয়েছেন, স্পেনে গিয়ে পড়েছেন ছিনতাইকারীর কবলে, অফ্রিকায় আদিবাসীদের মধ্যে গিয়ে পথ হারিয়ে ফেলছেন। এতসব বিপদে পড়েও নাজমুনের মনে পরিতৃপ্তির ছোঁয়া। তিনি মনে মনে করেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই যে কোন বিপদে কেউ না কেই এগিয়ে এসেছেন। মানুষের ভালোবাসায় বার বার আপ্লুত হয়েছেন তিনি। নাজমুন মনে করেন এখনো বিশ্বে ভালো মানুষের সংখ্যাই বেশী।

নাজমুন নাহার বলেন, ২০২০ সালে ভারতের ভুপালে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার’ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার বিশ্ব ভ্রমণ শুরু। সেখানে বিশ্বের ৮০টি দেশের ছেলে-মেয়েদের সামনে বাংলাদেশের পতাকা তুলে ধরেন। এরপরই তার মাথায় আসে পতাকা হাতে বিশ্ব ভ্রমনের আইডিয়া। নাজমুন মনে করেন, এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও কালচার সম্প্রর্কে একটা ধারনা তুলে ধরা যাবে। তুলে ধরে যাবে দেশীয় নানা ঐতিয্য। এরই ধারবাহিকতায় চলতে থাকে বিশ্ব ভ্রমণ।

২000 সালে বিশ্ব ভ্রশন শরু করেন নাজমুন। ২০২৪ সালের ০৯ই নভেম্বর ১৭৮টি দেশ ভ্রমণ করার অনন্য রেকর্ড করেন তিনি। ১৪ টি দেশ ভ্রমণের সময় তার সঙ্গী ছিলেন মা তাহেরা আমিন। বিশ্ব ভ্রমণের এই অনুপ্রেরণা নাজমুন পেয়েছেন তার বাবা ব্যবসায়ী মোহাম্মদ আমিন ও তার দাদা ফিকাহ শাস্ত্রবিদ আলহাজ ফকীহ আহম্মদ উল্লাহর কাছ থেকে।

নাজমুন নাহার লক্ষীপুর সদর উপজেলার গঙ্গাপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। তবে ভ্রমনের টাকা মূলত সংগ্রহ করেন ২০০৬ সালে সুইডেনে পড়াশুনা করার পাশাপাশি খন্ড্কালীন কাজ করে। নাজমুন মনে করেন, সারা বিশ্ব ভ্রমন করে নিজের দেশকে তুলে ধরতে গিয়ে তেমন কোন বড় আর্থিক সহযোগীতা পাননি তিনি। তবে ১০০টি দেশ ভ্রমণের পর কিছু স্পন্সর পেয়েছেন বলে জানান তিনি। তবে যে কোন ভাবেই হোক বিশ্ব ভ্রমণ শেষ করতে চান। নাজমুন মনে করেন, সংগ্রাম করে কোন কিছু অর্জন করার মাঝে আনন্দ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর