শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

সরাইলের শাহবাজপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ শাহীনুর তানভীর
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায়  AVCB বেইজ (3) Activating In Village Court In Bangladesh এর গ্রাম আদালতের কমিউনিটি শেয়ারিং মিটিং এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সামসু মিয়া। AVCB বেইজ 3 এর উপজেলা সমন্বয়কারী সঞ্জীব বসু’র সঞ্চালনায় গ্রাম আদালতের সুফল ও প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয়টি নিয়ে বক্তব্য প্রদান করেন শাহবাজপুর ইউপি’র ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. সুমন রেজা।

সভায় আরও উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. এলু মিয়া, মো. আরিজ মিয়া, মো. আব্দুল মালেক, মো. কবির আলম। এছাড়াও শাহবাজপুর ইউপি’র সংরক্ষিত মহিলা আসনের সদস্য – মোছা. রুবি আক্তার, মোছা. সাবেরা বেগম ও মোছা. রাহেলা বেগম।

গ্রাম আদালত কমিউনিটি শেয়ারিং মিটিং’এ কিভাবে গ্রাম আদালত গঠন ও কেন গঠন করতে হবে? এর পটভূমি কি? তা নিয়ে মূল আলোচনা করা হয়। উক্ত মিটিং শেষে ভিডিও প্রদর্শনী করার মাধ্যমে উপস্থিত সকলকে গ্রাম আদালতের প্রয়োজনীয়তার বিষয়টি সকলের মাঝে সহজভাবে উপস্থাপন করা হয়।

এ সময় বক্তরা বলেন, গ্রাম আদালত সেবার মাধ্যমে কোন ধরণের ঝামেলা ছাড়াই বিরোধ ও সমস্যার নিস্পত্তি হচ্ছে৷ এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষেরা তাদের আইনি সেবা পাচ্ছেন৷ সে কারণে আইনি সেবা ও সমস্যা সমাধানে গ্রাম আদালতে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের৷

AVCB বেইজ 3 প্রকল্পের গ্রাম আদালত কমিউনিটি শেয়ারিং মিটিং এবং ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত সবাইকে দুপুরের খাবার প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর