রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী ওমেন্স ফান্ড এশিয়া লিগ্যাল ফেলোশিপ পেলেন বাংলাদেশী আইনজীবী ইফাত হাসান শাম্মি অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ

হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

আগামী বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত ৭০২টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সপ্তম পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য ২২টি এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর আগে ছয় দফায় ৬৮০টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ পালনের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব। হজের নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এরপর আর সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, যোগ্য তালিকায় থাকা কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের আগে এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে।
একটি এজেন্সি এককভাবে অথবা জোটের মাধ্যমে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রীর কোটা পূরণ করতে পারলেই সংশ্লিষ্ট এজেন্সি বা লিড এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে। প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এ সংখ্যা পূরণ করতে না পারলে লিড এজেন্সির আওতাধীন অন্য এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালনের ব্যবস্থা করতে হবে।
ই-হজ ব্যবস্থায় ঘোষিত প্যাকেজ অনুযায়ী হজযাত্রী নিবন্ধন করতে হবে। ওই প্যাকেজই এজেন্সি ও হজযাত্রীর মধ্যে চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। এতে সৌদি আরবে দেওয়া সেবা, অবস্থানের সময়, হোটেলের দূরত্ব ও প্যাকেজের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক।
প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগ দিতে হবে। গাইডকে আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন এবং হজ পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। ই-হজ ব্যবস্থায় গাইড যুক্ত করার সময় তাঁর পাসপোর্ট ও হজ পরিচালনার অভিজ্ঞতার তথ্য দিতে হবে।
অনিবন্ধিত কাউকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। কোনো এজেন্সি এ ধরনের উদ্যোগ নিলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হয়ে কোনো এজেন্সি শাস্তি পেলে তাদের নামও যোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর