রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

আইসিসির দুর্নীতির জালে আটকা পড়লেন নাসির!

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দেশের জার্সিতে ফেরার গুঞ্জন উঠেছিল। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) হয়তো খেলতেন। তবে এর আগেই আইসিসির দুর্নীতির জালে আটকা পড়লেন বাংলাদেশি এই ক্রিকেটার।

নাসির হোসেনসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো- তিনি ২০২১ সালে আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে ৭৫০ ডলারের কিছু বেশি মূল্যের উপহার নিয়েছেন।

নাসিরের বিরুদ্ধে আইসিসির আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে জানাতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালে পুনে ডেভিলসের নেতৃত্বে ছিলেন নাসির। যদিও গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে সবার শেষে ছিল দলটির অবস্থান। ভালো করতে পারেননি নাসির নিজেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর