শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী কয়েকটি গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না: জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ সুপ্রিম কোর্টে প্রবেশ-বহির্গমনে নতুন নির্দেশনা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে বিএনপি : রিজভী ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ভূমি কর্মকর্তার হুমকি গণতন্ত্রের সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় প্রতীক এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

কৃষকদের জন্য সুখবর! উৎপাদন থেকে বাজারজাতকরণ—মিলবে কৃষিঋণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

কৃষি খাতের আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভরতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কৃষি উৎপাদন ছাড়াও পরিবহন, সংরক্ষণেও মিলবে ঋণ। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও ঋণ পাবে। এ ছাড়া স্যাটেলাইট ইমেজিং, ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক চাষাবাদ বা প্রিসিশন এগ্রিকালচারের মতো বৈজ্ঞানিক পদ্ধতির চাষাবাদে ঋণ দেওয়া যাবে। কৃষি যন্ত্রপাতি কিনতে এক বছরের গ্রেস পিরিয়ডে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক।

চলতি অর্থবছরের কৃষিঋণ নীতিমালায় ব্যাপক পরিবর্তন এনে গতকাল বৃহস্পতিবার এ সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় কৃষি অর্থায়নের পরিধি বাড়ানো হয়েছে। মোট ঋণের অন্তত চার শতাংশ কৃষিতে বিতরণ বাধ্যতামূলক করে গত আগস্টে চলতি অর্থবছরের কৃষিঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এবারে কৃষিতে ৬০ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে মোট ঋণের আড়াই শতাংশ এ খাতে বিতরণ বাধ্যতামূলক ছিল।

নীতিমালায় এগ্রিকালচারাল ভ্যালু চেইন তথা কৃষি উপকরণ সরবরাহ থেকে শুরু করে ফসল উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং পাইকারি ও খুচরা পর্যায়ে বিপণন পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব যোগ্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো ঋণের আওতাভুক্ত করা হয়েছে। এতদিন কেবল ব্যক্তিকে কৃষিঋণ দেওয়া গেলেও এবার প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে। কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সব যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান ঋণ পাওয়ার যোগ্য হবে। তবে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

নীতিমালায় প্রথমবারের মতো ‘প্রিসিশন এগ্রিকালচার’ তথা মাঠ পর্যায়ে ফসল উৎপাদনে সঠিক সময়ে, সঠিক স্থানে ও সঠিক মাত্রায় বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগের বৈজ্ঞানিক পদ্ধতিতে ঋণের সুযোগ তৈরি করা হয়েছে। স্যাটেলাইট ইমেজিং, রিমোট সেন্সিং, জিআইএস, ড্রোন, সেন্সর, এআই এবং বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে চাষাবাদের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে বলা হয়েছে। আবার ক্লাইমেট স্মার্ট কৃষি তথা বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তিচালিত সেচপাম্প এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি গড়ে তুলতে অর্থায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে কৃষি উৎপাদন বাড়ানো, সংরক্ষণ, বিপণন ব্যবস্থা উন্নত করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য। ক্লাইমেট স্মার্ট কৃষির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সময় ফসল চাষ করা যাবে। এসবের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো এবং রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া ঋণ পান, সেজন্য ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে ঋণ বিতরণ করতে বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় হাটের দিন ক্যাম্প করে ঋণের তথ্য প্রচার ও বিতরণ করতে হবে। এ ছাড়া পরিবেশবান্ধব জৈব সার বিশেষ করে কেঁচো কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদনে ঋণ বিতরণে জোর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর