শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

আধুনিক কৃষির জ্ঞান কাজে লাগিয়ে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : স্পিকার

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষি নির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষক।
শনিবার নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের বাস্তবায়িত পারিবারিক পুষ্টিবাগান প্রদর্শনী রক্ষনাবেক্ষণ ও পূণঃ স্থাপনের জন্য উপকরণ বিতরনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, দশ টাকায় কৃষকদের ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে কৃষকদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহজতর করা হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের বিপণনে কৃষি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় উপজেলার ১৫টি ইউনিয়নসহ পৌরসভায় ৪০৪জন উপকারভোগীকে মাথাপিছু ১.৫০ শতাংশ জমির জন্য উচ্চ ফলনশীল সবজি হাইব্রিড করলা, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, বরবটি, পালংশাক, কলমী শাক, চিচিঙ্গা, বেগুন ও ধনিয়ার বীজসহ বারোমাসি হাইব্রিড বাতাবিলেবু, মাল্টা, আম, পেয়ারার চারা বিতরণ করা হয়।
নারী কৃষকদের প্রতি বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে স্পিকার বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক সংখ্যক নারীকে এগিয়ে নিতে বিভিন্ন ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।
স্পিকার বলেন, কৃষির আধুনিকীকরণে আধুনিক প্রযুক্তির জ্ঞান কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক কৃষির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমন্বিত কৃষিকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্ব করেন।
স্পিকারের স্বামী ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগনেতা ফার্মাসিষ্ট সৈয়দ ইসতিয়াক হোসেন টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দীকি রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন সরদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সদস্য রাকিবুল ইসলাম নয়ন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্পিকার উপজেলার শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শানেরহাট, পাঁচগাছি ও মিঠিপুর ইউনিয়নের সহস্্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় স্পিকার বলেন, পীরগঞ্জের জনগণ তাঁর উপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন। পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের সুপেয় পানির সংকট কাটাতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহনে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিদের্শনা প্রদান করেন স্পিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর