শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও যুদ্ধবিরতি চায় না ইরান জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

উত্তরা থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার বাসিন্দা ও মিয়া বক্সের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হাসিনা সরকারের সময়ে নজরুল ইসলাম এলাকায় সন্ত্রাসী, ভূমিদস্যুতা ও নানা অপরাধে জড়িত ছিলেন।

৫ আগস্ট সরকার পতনের পর সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, সম্প্রতি নজরুল আবার এলাকায় ফিরে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ বুধবার নজরুলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর