বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন

এবার ন্যাটোকে জেলেনস্কি’র আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
In this image from video provided by the Ukrainian Presidential Press Office and posted on Facebook Tuesday, March 15, 2022, Ukrainian President Volodymyr Zelenskyy speaks in Kyiv, Ukraine. (Ukrainian Presidential Press Office via AP)

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক জোট ‘নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স’ তথা ন্যাটোকে এবার হুমকি দিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১ ও ১২ জুলাই ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা। কিন্তু কয়েক দিন আগে ন্যাটো মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিছু শর্ত দিয়েছিলেন। এবার তার জেরেই ন্যাটোকে আল্টিমেটাম দিলেন জেলেনস্কি।

প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান ইগোর ঝোভকা জানিয়েছেন, ন্যাটো যদি তার শর্ত তুলে নেয় এবং এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করে, তাহলেই কেবল ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি।গণমাধ্যমকে ঝোভকা বলেন, “ভিলিনাসের সম্মেলন নিয়ে এতদিন আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশা করেছিলাম, এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।”গত ২৭ জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে; তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ আরও জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এ যুদ্ধে জয়ী হতে হবে।

ন্যাটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর ঝোভকা বলেন, “যদি (ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে) ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলিনাস সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন।”

২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর থেকেই ন্যাটোর সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত কয়েকবার জোটের সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন; সর্বশেষ আবেদন জানিয়েছে গত বছর অক্টোবরে, রুশ বাহিনীর কাছে ডোনেটস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের কর্তৃত্ব ও দখল হারানোর পর। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর