শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন সাহাবুদ্দিন

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১:০২ অপরাহ্ন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ সকালে তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন।

রাষ্ট্রপতির সাথে সফররত তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে আজ ভোর ৪:৩০টায় আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের অবতরণ করে।

এর আগে গত রাত ১১টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আঙ্কারা বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পৌঁছালে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রদূত ওইয়া তুঙ্গা চাগলি, তুরস্কেও প্রটোকল প্রধান গোনেচ আচিকোলু সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আঙ্কারার ‘প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে’ আগামী ৩ জুন বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। তাঁর উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্ক ভ্রমণকালীন সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করছেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্র প্রধানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর