গণতন্ত্র বাধাগ্রস্ত হলেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে কাজ করছে বিএনপি সরকার।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের মানুষের দেশ নয়; এ দেশ সবার। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার ক্ষুণ্ন করা কিংবা বৈষম্যের শিকার হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপরও আঘাত এসেছে। সরকার একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে।
এ সময় দেশকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সব ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।