সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ বাসস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ চান, জেনে নিন শর্তগুলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চবি শিক্ষার্থী আনিকা ‘অবরুদ্ধ’ —স্বামীর অভিযোগে ভিকটিমকে উদ্ধারে আদালতের সার্চ ওয়ারেন্ট ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প বিজয়নগরে জিপিএ–৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি

কান্তা কন্সট্রাকশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে কান্তা কন্সট্রাকশন-এর ব্যবস্থাপনা পরিচালক বাবু কমল চন্দ্র দাস-এর উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) রাজধানীর ওয়ারীর ফুডল্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল যেন কিশোরগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়।

কান্তা কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক বাবু কমল চন্দ্র দাসের আয়োজনে উক্ত আলোচনা সভা ও ইফতার এবং দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার গাজী মো. আলতাফুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওসি মাসুদ রানা, ওয়ারী থানার ওসি তদন্ত শামীমুর রহমান, হালিমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুন মিয়া, রামদি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হান্নান মিয়া, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য জুবায়ের আহমদ, ছাত্রনেতা মিজবাহ উদ্দিন, তিতুমির কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিক প্রতিফলন ঘটাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে অবদান রাখার আহ্বান জানিয়ে জীবিত ও মৃত সবার জন্য বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর