শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল ৭০২ এজেন্সি ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে : রিজভী

জয়পুরহাটে কিল-ঘুষিতে প্রাণ গেল শিশুর

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্বের এক পর্যায়ে মারধরে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শ্রাবন্তী মাহাতো উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামের বিমল মাহাতোর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বাড়ির পাশের জমিতে শ্রাবন্তী ও প্রতিবেশী সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) মাছ ধরছিল। এসময় দুজনের মধ্যে প্রথমে কাঁদা ছোড়াছুড়ি ও পরে মারামারি হয়। দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে জানালে তিনি শ্রাবন্তী মাহাতোর বাড়িতে গিয়ে তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে আহত করেন।

তখন শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা শেষে তাকে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বিরনগর গ্রামের খালার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে শ্রাবন্তী মারা যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর