রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসার আবেদন বাতিল হতে পারে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: তথ্য উপদেষ্টা আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের ‘সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার’ পিজিডি-এইচআরএম কোর্সে অনন্য কৃতিত্বের সাথে ৩.৮৩ সিজিপিএ পেলেন প্রভাষক রেজাউল হায়াত শান্ত মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক হজ নিবন্ধনের সময় শেষের পথে, পূরণ হচ্ছে না কোটা অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী জাতিসংঘে খামেনির ছবি তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

জলঢাকা পৌরসভার প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৭ টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৭টি রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সোনালী ব্যাংক মোড়ে এলজিসিআরআরপি প্রকল্পের ৩টি প্যাকেজে ৭টি সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৭০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ ও ঠিকাদার এনামুল হক লেবু রাস্তার কাজ বাস্তবায়ন করছে। এসময় মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত সমানতালে উন্নয়ন করে চলেছে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম আলেকজান্ডার, পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায়, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর রবিউল ইসলাম, আজিজার রহমান, রফিকুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা সোহাগ, এনামুল হক লেবু ও মিজানুর রহমান মিজান সহ সকল কাউন্সিলরবৃন্দ। রাস্তা গুলো হচ্ছে পৌরশহরের এ্যাসিল্যান্ড মসজিদ মোড় হতে চাউল বাজার মেইন সড়ক পর্যন্ত, সোনালী ব্যাংক হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত, ডিমলা সড়ক হতে বিএমআই কলেজ পর্যন্ত, ডিমলা সড়ক থেকে মসল্যা পট্রি হয় ডালিয়া সড়ক পর্যন্ত, ডোমার -ডিমলা সড়ক হতে বিএমআই হয়ে কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত, সাব রেজিস্টার অফিস সংলগ্ন সালাম কাস্টমস এর বাড়ি হতে জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ হয়ে ডিমলা সড়ক পর্যন্ত ও ৭নং ওয়ার্ড শাহাবুদ্দিনের বাড়ি হতে মঙ্গলু মাস্টারের বাড়ি পর্যন্ত। জলঢাকা পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর