বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে ১০ ভুল হিটলারের ‘প্রশংসা’ করায় আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল : ডেইলি মেইলের প্রতিবেদন স্কুলের সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩৭ হাজার ২২৪ কারাবন্দিকে আইনি সহায়তা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

জলঢাকায় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় নেতা পাভেলের বর্ণাঢ্য শোভাযাত্রা

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকা উপজেলায় আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার যে অভিযাত্রা, তাতে তারুণ্য অগ্রণী ভূমিকা পালন করবে জানিয়ে এই শোভাযাত্রা শুরু করেন তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে হাজারো মোটরসাইকেল ও নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে ধর্মপাল ইউনিয়নের খেরকাটি বাজারে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় তিনি দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়ন তুলে ধরে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহবান জানান তিনি। এছাড়াও তিনি বিএনপি জামাতের শাসনামলের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, হত্যা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

পরে তিনি ২ অক্টোবর মিরগঞ্জ বাজারে নৌকা মার্কার চেয়ারম্যানদের উদ্দ্যোগে আয়োজিত বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় সর্বন্তরের নেতাকর্মী ও জনসাধারণ কে অংশগ্রহণের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়, সদস্য সচিব এনায়েত হোসেন মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, যুগ্ম-আহবায়ক লাভলুর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিউজ্জামান হাদি, সাবেক সাধারণ সম্পাদক আজম সরকার সহ উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর