শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি শহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্য জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান দুই দিনে ঢাকায় ১৪টি জনসভা করবেন তারেক রহমান ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন’ রয়টার্সকে তারেক রহমান ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প সপ্তাহের সেরা চাকরি সরাইলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনী সভা ও র‌্যালি অনুষ্ঠিত ওপর মহল থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে: সাবেক এমপি জিয়াউল হক মৃধা অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে ২৪ ঘণ্টায় ৩০০ জন গ্রেফতার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সাংগঠনিক ভিত্তি নেই: জুনায়েদ আল হাবিব

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক রিপোর্ট
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই আসনে তিনি ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোটপ্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন।

এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।

গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য।

তিনি আরও বলেন, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

সূত্র: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর