বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা জ্বালানি সংকট সমাধান ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা ফিরবে না: বিডা চেয়ারম্যান মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ

জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা এখন বাংলাদেশের সকল নাগরিকের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব প্রদানের জন্য সংবিধানে ১৮(ক) অনুচ্ছেদ সংযোজন করেছে। তিনি বলেন, এখন সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মানুষ বনপ্রাণী হত্যা থেকে বিরত থাকছে। মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সকল প্রানীকে বাঁচতে দিতে হবে।

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটির ৩য় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

সভায় বিগত সভা সমূহের সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও পরবর্তী জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনের পূর্বেই ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র‍্যাটেজি এন্ড একশন প্ল্যান হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, Vibrio cholerae এর বায়োলজিকাল স্যাম্পল ব্রিটেনের দ্য ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর