শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’ ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা সব বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম, আসতে পারেন যিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন জামায়াত আমিরকে ড. ইউনূসের অভিনন্দন: ‘দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচারের’ প্রশংসা তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন ‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আলু ও পেঁয়াজের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ন

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আলু ও পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ট্যারিফ পলিসির প্রথম সভাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মোট চাহিদার ২০ শতাংশ পেঁয়াজ ঘাটতি আছে। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে। আমদানির ৯০ শতাংশ মূলত ভারত থেকে আসে। সম্প্রতি ভারত তাদের রপ্তানি মূল্য ৮০০ ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯৫ টাকার ওপরে পড়ে।’
মন্ত্রী বলেন, ‘আলু ও ডিম আমদানি শুরু হয়েছে। ডিম আমদানিতে কিছুটা জটিলতা ছিল, তা কেটে গেছে। অচিরেই পণ্য দুটির দাম কমে আসবে।’ তবে তেল-চিনির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে বলে জানান তিনি।
আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক বিবেচনায় পণ্যের দাম তেমন বাড়েনি। তবে আমাদের আয় বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর