সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

দ্রুতই সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

নয়াকণ্ঠ প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খুব শিগগিরই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। তিনি বলেন, বিদ্যমান আইন ও বিধির কারণে আপাতত সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি ও সময় বিবেচনায় নিয়ে সরকার দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। স্বল্প সময়ের মধ্যেই সরকার মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলেও তিনি দাবি করেন। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি জানান, সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হবে। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা এমনটি প্রত্যাশা করেননি। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে, ফলে অফিস খোলার সুযোগ নেই। বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর