বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন

ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সি আগের চেয়ে  বৃদ্ধি করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো-ঢাকা রুটে আগামী  ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে। এতে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে মঙ্গলবার ও শনিবারে একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বাসসকে এ কথা জানান।
ইতোমধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উক্ত ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান সূত্র  জানায়,  যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের মোবাইল অ্যাপস, কল সেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর