বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জ্ঞানহীন উপদেষ্টাদের ভুলের খেসারত দিচ্ছেন ঈদযাত্রায় মানুষের সেবা ও যানজট নিরসনে শ্রমিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে : শিমুল বিশ্বাস ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র তৎপরতা, সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত আজ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : শামা ওবায়েদ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান নতুন নেতা মোজতবা খামেনিকে স্বাগত জানাল ইরানের নাগরিকরা ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো? ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে পাঁচশর বেশি জায়গায় হামলায় নিহত বেড়ে প্রায় ৮০০ ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-কর্মসংস্থান সম্পাদক হলেন কলিন্স

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন
আশিকুল ইসলাম কলিন্স। (ছবি : সংগৃহীত)

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন পিরোজপুর জেলার আশিকুল ইসলাম কলিন্স।

শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সুপারিশকৃত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটির অনুমোদন দেন।

কমিটি অনুমোদন দিয়ে এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

সূত্রে জানা যায়, রাজধানীর সেন্ট্রাল ল’ কলেজে অধ্যায়নরত আশিকুল ইসলাম কলিন্স কাউখালী উপজেলার সদরে জন্মগ্রহণ করেন। এর আগে তিনি কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা কলিন্স ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নবনির্বাচিত কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক কলিন্স ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু দাদার হাত ধরেই ঢাকায় আমার ছাত্র রাজনীতি শুরু। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী কারার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে পারি সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর