সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ একাত্তরে দেশ চায়নি জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক শাখায় ৫৪৮ নিয়োগ এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল থেকে ৪ জন আটক নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম হজের খরচ কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

দুই সেশন থাকতে হেরেও রোহিত বললেন শেষ পর্যন্ত লড়েছি

ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নভঙ্গ হলো মেন ইন ব্লুজদের। পঞ্চম দিনের প্রথম সেশনে সাত উইকেট হারিয়ে পরাজিত হওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছেন, তারা শেষ পর্যন্ত লড়াই করেছেন।

শেষ দিন ভারতের হাতে ছিল সাত উইকেট। ভালো শুরু করেছিলেন বিরাট কোহলি এবং আজিঙ্কা হারানে। কিন্তু একশ রানের মধ্যে বাকি সাত উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২৩৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে ২০৯ রানে হেরে রোহিত বলেছেন, টস জয়ের পর ভালো বোলিং শুরু করি। প্রথম সেশন খুব ভালো হয়েছিল। এরপর স্মিথের সঙ্গে হেড দারুণ ব্যাটিং করেছে। আমরা বাজে বোলিং করে নিজেদের ডাউন করে ফেলি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তোলে। ২৮৫ রানের জুটি গড়েন স্মিথ ও হেড। রোহিত জানিয়েছেন, তারা জানতেন কামব্যাক করা কঠিন হবে, আমরা জানতাম কামব্যাক করা কঠিন হবে, তবে আমরা চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়াই করেছি। এই চার বছর আমরা কঠোর পরিশ্রম করেছি। দুটি ফাইনাল খেলা তারই ফসল।

দশ বছর কোন ফাইনাল জেতে না ভারত। দু’বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারল। রোহিত মনে করছেন, দু’বার ফাইনাল খেলার জন্যই তাদের মাথা উঁচুতে রাখা উচিত, ফাইনালে আসতে গত দুই বছর আমরা ভালো খেলেছি। ওই ক্রেডিট কেড়ে নেওয়া সম্ভব নয়। পুরো দল অসাধারণ লড়েছে। দূভাগ্য যে, আমরা শিরোপা জিততে পারিনি। তবু আমরা মাথা উঁচুতে রাখবো, কারণ আমরা লড়াই করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর