সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশে এই প্রথম তথ্য প্রযুক্তিখাতে যুক্ত হলো ‘চিত্রগ্রাহক ও ফটোগ্রাফি‘ নির্ভর অ্যাপ ‘পিকইজি’

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন
বাংলাদেশের তরুন উদ্দ্যোক্তা ও পিকইজি'র উদ্ভাবক আব্দুল্লাহ আল ফয়সাল। (ছবি সংগ্রহীত)

ই-কর্মাসসহ সকল প্রকার ব্যাবসায়িদের জন্য সু-খবর। প্রডাক্ট ফটোগ্রাফী নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। সৌখিন কিংবা পেশাদার চিত্রগ্রাহক আর গ্রাহকদের মধ্যে যোগাযোগ স্থাপনের অ্যাপ নিয়ে এসেছে বাংলাদেশের তরুন উদ্দ্যোক্তা আল ফয়সাল। কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন ইন্টারনেট ভিত্তিক এই ফটোগ্রাফি সেবার অ্যাপটির নাম “পিকইজি” www.PicEazy.com

বিশ্বায়নের এই যুগে যে কোন ধরনের ব্রান্ডিং এর ক্ষেত্রে বড় মাধ্যম হয়ে উঠেছে ছবি ও ভিডিও, তৃনমূল পর্যায়ের ই-কমার্স উদ্যোক্তাদের জন্য পেশাদার প্রডাক্ট ফটোগ্রাফী এখন অনেকটাই দুর্লভ। সেই সাথে ছবি কিংবা ভিডিও নির্মানের দক্ষতা থাকলেও নির্ভরযোগ্য প্লাটফর্মের অভাবে অনেকেই পাচ্ছেন না পেশাদারিত্বের সাথে কাজ কারার সুযোগ।

প্রথম বারের মত বাংলাদেশে তথ্য প্রযুক্তিখাতে যুক্ত হতে যাচ্ছে চিত্রগ্রাহক ও ফটোগ্রাফী নির্ভর এক আন্ত-বানিজ্যিক অ্যাপ।

অর্থাৎ এই “পিকইজি” মূলত ফটোগ্রাফারদের মার্কেটপ্লেস হিসাবে কাজ করবে। গ্রাহক এবং ফটোগ্রাফার উভয়েরই পৃথক পৃথক প্রফাইল সংযুক্ত থাকবে এই “পিকইজি” অ্যাপে।

প্রডাক্ট ফটোগ্রাফী থেকে শুরু করে মডেল ফটোগ্রাফী (Model Photography), উইডিং ফটোগ্রাফী (Wedding Photography), ইভেন্ট ফটোগ্রাফী (Event Photography) এবং কর্পোরেট ফটোগ্রাফী (Corporate Photography) সহ সকল প্রকার ফটোগ্রাফী সার্ভিসের জন্য ফটোগ্রাফারদেরকে গ্রাহকের সাথে সংযুক্ত করবেই এই পিকইজি।

মূলত ফটোগ্রাফী সার্ভিসটিকে আরো আধুনিকায়ন, সহজ লভ্য এবং কম খরচে গ্রাহক পর্যায়ে সেবা প্রদান করা, ফ্রীল্যান্সার ফটোগ্রাফার তৈরী এবং দ্রুত সেবা নিশ্চিত করাই পিকইজির মূল লক্ষ্য।

পিকইজি এ্যাপটির উদ্ভাবক আল ফয়সাল বলেন, বাংলাদেশের তরুন বেকারদের কর্মসংস্থানের জন্যই তার এই প্রচেষ্টা যা বাংলাদেশে চালু হলে একটি বড় অংশ বেকার জনগোষ্ঠির কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশের ফ্রীল্যন্সারদের একটি বড় অংশ ছবি এবং ভিডিও এডিটিং করে আয় করছে। এ সকল ছবি বির্হবিশ্বথেকে ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং চীনে প্রেরণ করা হয়, পিকইজি পর্যায় ক্রমে বিভিন্ন দেশে চালু হলে আমাদের দেশের ফ্রীল্যান্সারদের আরো বেশী কাজের সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে www.piceazy.com এবং www.productsphotographybd.com এই দুইটি সাইটের মাধ্যমে সকল প্রকার ফটোগ্রাফী সার্ভিস চালু রয়েছে, যে কোন গ্রাহক চাইলে প্রডাক্ট ফটোগ্রাফী সহ সকল প্রকার ফটোগ্রাফী সার্ভিস নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর