সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে : প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।

সোমবার (৮ জানুয়ারী) নির্বাচন কমিশনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।

সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকরা সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বেশ কিছু কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্বরূপ।’
তাদের মূল উদ্দেশ ছিল সাক্ষাৎ করতে আসা। সুষ্ঠু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে জাপান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।

এরআগে জাপান থেকে আসা পর্যবেক্ষক দলের নেতৃত্বদানকারী ওয়ানতাবি মাসাতো বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাদের মতামত একটি প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর