সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে : এনামুল হক শামীম

নয়াকণ্ঠ রিপোর্ট
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এজেন্ডা হচ্ছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্য রাখার পাশাপাশি  চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।
আজ শুক্রবার বিকেলে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৩৯টি প্রকল্পে ৩৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে জনগণ ভোগান্তির শিকার হয়। কোনো অসাধু ব্যবসায়ী যাতে রমজান মাসকে সামনে রেখে পণ্য মজুদ করে বেশি দামে বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারি রাখতে হবে। কারণ, এই সরকারের অগ্রাধিকার হচ্ছে দ্রব্য মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর