বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের উন্নয়নে খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন : আইনমন্ত্রী ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা : সেতুমন্ত্রী ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল যুদ্ধ চালাবেন নাকি সরে আসবেন, কঠিন সিদ্ধান্তে ট্রাম্প ইরানের হামলায় ৩৩৬৯ ইসরায়েলি আহত ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সকল অফিস আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজে নারীদের সম্মান, সমঅধিকার ও সমতা প্রতিষ্ঠায় সকলকে আন্তরিক হতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ‘আমরই ঢাকা হোটেল’ এ জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘দ্য রোল অব উইমেন ইন বাংলাদেশে: চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটিস ইন পাবলিক লাইফ’ শীর্ষক শীর্ষ পর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওরাকল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ইউনিলিভারের সিনিয়র ক্যাটাগরি হেড ফারজানা ফেরদৌস, নিজেরা করি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনামসহ প্রমুখ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীকে সম্মুখ সারিতে স্থান দিতে হবে। নারী দৈনন্দিন জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং পরিবার-সমাজ-রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার করেই সম্মুখে অগ্রসর হবে।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে নারী সংসদ সদস্য সংখ্যা ৩৩ ভাগে উন্নীত করতে সরকার সচেষ্ট আছে। সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এবং সংরক্ষিত মহিলা আসনের দ্বারা সংসদ সদস্য হতে পারেন, যা এই সংসদের একটি অনন্য বৈশিষ্ট্য।

তিনি বলেন, ১৯৭২ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত মহিলা আসন অন্তর্ভুক্ত করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর