বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচনের পরিবেশ নেই’ এবং ‘নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে’ দাবি স্বতন্ত্র প্রার্থীর দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না : উপদেষ্টা ফরিদা আখতার ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বাংলাদেশ টাইমসের সাংবাদিক তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি নির্বাচন ও গণভোট উপলক্ষে ৪ দিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে ৭ বছরের জেল সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ নিরাপদ বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন চেয়েছেন তারেক রহমান ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’: নতুন বাংলাদেশের রূপরেখা দিলেন জামায়াত আমির জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬ জারি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচন সুষ্ঠু করতে মতলব উত্তরের ওসি ও এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালালের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, মতলব উত্তর থানার ওসিসহ দুই কর্মকর্তা প্রত্যাহার সংক্রান্ত কোনো চিঠি আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। আমি অন্য একটি কাজে অফিসের বাইরে আছি।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর