বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ১৭ বছরের ত্যাগ: ফতেপুরে আলোচনায় যুবনেতা আসাদ ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জের লেকে গোসল করতে নেমে দুই শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : রায় ঘোষণা আজ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস বিশ্বব্যাপী আরও বেড়েছে ইসরাইলবিরোধিতা পদোন্নতি না পেয়ে অবসরের আবেদন পুলিশ কর্মকর্তার ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৈতিক শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর মানবিক মূল্যবোধ রক্ষায় ভালোকে বেছে নিতে হবে আমাদের

মোঃ শাহীনুর তানভীর
আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১২:১১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাড়িতে গত বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রয়াত শিক্ষক, শাহ আফতাব উদ্দীন আহমদ স্যারের স্মরণে মনুষ্যত্ব বিকাশে শিক্ষা ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় নৈতিক শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর মানবিক মূল্যবোধ রক্ষায় ভালোকে বেছে নিতে হবে – এমন অভিমত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা। সরাইল প্রেস ক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংবাদিক সৈয়দ ঋয়াদ, ধীরেশ চন্দ্র দাস, আজিজ আহমদ, আবু সাদেক মাস্টার, মোহাম্মদ হাবিবুল হক, হাবিব সরদার, আবু মুহাম্মদ, আব্দুল ওদুদ, আব্দুল মালেক, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান।

প্রয়াত শিক্ষক শাহ আফতাব উদ্দীন আহমদের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তার স্মরণে শাহবাজপুর হাই স্কুলে লাইব্রেরি কিংবা কোন ভবনের নামকরণের দাবি জানান।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ হোসেন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন, শাহ আফতাব উদ্দীন আহমদ স্মৃতি পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর