মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনব্যাপী কর্মসূচি হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা মির্জা আব্বাসের সুস্থতাকে বিষ্ময়কর হিসেবে দেখছেন ডাক্তাররা : আফরোজা আব্বাস ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট চাঁদপুরে বিশাল জনসভা: বিভিন্ন সংগঠনের যোগদান, খাল খনন কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী ফ্রিজে কাটা তরমুজ রাখলে মানতে হবে যেসব নিয়ম স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, নেই বিদেশে যেতে বাধা

পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ২:৩৭ পূর্বাহ্ন

‘কৈশোর কালীন স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতেকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরি’ স্লোগানে পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সকালে জেলা স্কাউট ভবন থেকে নারীপক্ষের অধিকার এখানে-এখনই প্রকল্পের সহযোগিতায় আদর্শ মানবসেবা সংস্থা ও  তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম উদ্যোগে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবরের সভাপতিত্বে ও যুব সংগঠক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশীদ খান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, উদ্যমী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক সৈয়দ সালাউদ্দিন বাবু, আব্দুল করিম মৃধা কলেজে শিক্ষক হাফিজুর, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, আশেক আমিন হাওলাদার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামাল হোসেন, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য তাসনীম বিনতে মনির ও জেলা সদস্য জান্নাতুল সহ সংশ্লিষ্টরা।
এসময় বক্তারা বলেন, ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম হিসেবে তৈরি করতে হবে। তাদের দক্ষতা জনশক্তি হিসেবে তৈরি পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তা না হকে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। এজন্য তাদের কে সঠিক তথ্য ও পরামর্শ এবং সেবা প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর